দেবীগঞ্জে গাজা সহ মাদক ব্যবসায়ী আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা: দেবীগঞ্জ থানা পুলিশ সোমবার বিকেলে উপজেলার ভাউলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখের পাকা রাস্তা থেকে আড়াই কেজি শুকনো গাজা সহ মাদক ব্যবসায়ী কোমর আলীকে (২৮ ) আটক করেছে। তার বাড়ি বোদা উপজেলার বালাপাড়া গ্রামে।
দেবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ তদন্ত শাহ আলম জানান, আটক মাদক ব্যবসায়ী ভারত থেকে চোরাই পথে গাজা নিয়ে এসে দেবীগঞ্জের বিভিন্ন জায়গায় বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গাজা সহ তাকে আটক করে। তার বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি