দেবীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেখ ফরিদ,দেবীগঞ্জ (পঞ্চগড়) থেকে সংবাদদাতা: পঞ্চগড়ের দেবীগঞ্জ থানা পুলিশ গতকাল বুধবার রাত ৯টার দিকে দেবীগঞ্জ –ভাউলাগঞ্জ পাকা রাস্তা থেকে চোরাই পথে ভারত থেকে আমদানী নিষিদ্ধ ৯৩ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতরা হচ্ছেন, জয়নাল আবেদীন ৩৩ ও রাসেল ২৫। এদের বাড়ী পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ গ্রামে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ রবিউল হাসান সরকার, ওসি তদন্ত শাহ আলম সহ পুলিশের সঙ্গীয় ফোর্স উক্ত এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। দেবীগঞ্জ থানার অফিসার ইন- চার্জ রবিউল হাসান সরকার জানান, মাদক ব্যবসায়ীরা একটি থ্রি হুইলার অটো যানে ৯৩ বোতল ফেনসিডিল ভারত থেকে পাচার করে দেবীগঞ্জে আনার সময় তাদের আটক করা হয়। দেবীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের ২৫(বি) ধারার বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আসামীদের আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড় জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি