৬ মে ২০২৬

দেবীগঞ্জে দুই দিনে তিন নারীর আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে দুই দিনে তিন নারীর আত্মহত্যা

দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জে গত দুই দিনে তিন নারী আত্মহত্যা করেছে। ১৮মার্চ সোমবার বিকালে দেবীগঞ্জ পৌরসভার থানা পাড়া গ্রামের সাখওয়াত হোসেনের স্ত্রী আর্জিমা বেগম(৩৬) নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরদিন ১৯মার্চ মঙ্গলবার সকালে দেবীডুবা ইউনিয়নের টাকাহারা প্রধান পাড়ার অমূল্য চন্দ্রের মেয়ে সাগরিকা রায় (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সন্ধ্যায় পামুলী ইউনিয়নের পূর্ব ভূল্লীপাড়ায় জিয়ারুল হকের স্ত্রী রাশেদা বেগম(৩৯) গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনা সুত্রে জানা যায় পারিবারীক কলহের কারণে তারা আত্মহত্যা করেছে। আত্মহত্যার ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রবিউল হাসান সরকার জানান আত্মহত্যার ঘটনায় তিনটি অপমূত্যু মামলা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি