দেবীগঞ্জে বিভাগীয় কমিশনারের অর্থনৈতিক জোন পরিদর্শন
দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা : রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী গতকাল সোমবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার দাড়ারহাট আবাসন প্রকল্প সংলগ্ন এলাকায় প্রস্তাবিত ৬শ একর জমিতে অর্থনেতিক জোন করার জায়গা পরিদর্শন করেছেন।
পরিদর্শণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে কমিশনার বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জেলার দেবীগঞ্জে অর্থনৈতিক জোন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন,এর জন্য তিনি আমাকে এলাকাটি নতুন করে পরিদর্শণ করার জন্য পাঠিয়েছেন। দেবীগঞ্জে অর্থনৈতিক জোন হলে এ অঞ্চলের হাজার হাজার নারী- পুরুষের ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্ঠি হবে। অর্থনীতিতে গতি সঞ্চার হবে। এলাকায় অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এর ফলে মানুষদের আয় রোজগারের নতুন ক্ষেত্র তৈরী হবে। এলাকাটি হয়ে উঠবে প্রাণ চাঞ্চল্য। আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন সহ এ অঞ্চলের দৃশ্যপটের ব্যাপক পরিবর্তন সাধিত হবে।
এ সময় পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গোলাম আজম, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি