দেবীগঞ্জে বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি : দেবীগঞ্জ জমির উদ্দীন দাখিল মাদ্রাসা মাঠে সোমবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল দিনাজপুরের সার্বিক তত্বাবধানে এবং আন্ধেরী হিলফি বন জার্মানীর অর্থায়নে দেবীগঞ্জ উপজেলা পরিষদ এ ক্যাম্পের আয়োজন করে।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্ধোধন করেন। এ সময় ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার , চক্ষুশিবির পরিচালনা কমিটির কোষাধক্ষ্য খোরশেদ আলম, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন সরকার সহ স্থানীয় প্রতিনিধিত্বকারী ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। ডাঃ মোল্লা জালালের নেতৃত্বে ৭ সদস্যের চিকিৎসক দল চক্ষুশিবির ক্যাম্প পরিচালনা করেন। দিনব্যাপী ৭১৫ জন গরীব রোগীদের চোখ দেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং ৮০ জনকে বিনামূল্যে চোখের ছানী অপারেশনের জন্য বাছাই করা হয়। বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি