
দেবীগঞ্জ,(পঞ্চগড়)সংবাদদাতা: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ চৌরাস্তার দক্ষিণ পাশে ফুড সরোবর কপি হাউজে অভিযানে মাদক ব্যাবসায়ীকে আটক করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
এসময় ১২ বোতল ভারতের সিগনেচার ব্রান্ডের হুইস্কি, দুই বোতল ম্যাজিক মুমেন্ট ওয়াইন এবং ১৭০ পিস টেপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানা পুলিশের এস আই, এস এম হাফিজ হায়দার, এস আই আব্দুর রাজ্জাক, এস আই রাশিদুল আলম চৌধুরীর বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন উপজেলার সদর ইউনিয়নের বোর্ডিং পাড়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে মোঃ শাজু ২৮। এদিকে দেবীগঞ্জ থানা পুলিশের এস এই শাকিলুর রহমানের পৃথক একটি আভিযানিক দল ওই রাতেই উপজেলার পামুলী ইউনিয়নের আহম্মেদ নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ জন জুয়াড়ি কে আটক করে।
আটক জুয়াড়িরা হলেন, দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের আহম্মেদ নগরের রফিকুল ইসলামের ছেলে ওমর ফারুক (২৮), বিশু শেখের ছেলে ওহেদ আলী, নহেল শেখের ছেলে নূর নবী শেখ (১৯) খলিল শেখের ছেলে সোহেল রানা( ২০) রোস্তম আলীর ছেলে মামুন (২০)। দেবীগঞ্জ থানায় মামলা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]