৫ মে ২০২৬

দেবীগঞ্জে বাদাম নিয়ে কৃষকের দূর্ভোগ বড় ধরনের লোকসানের আশংঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে বাদাম নিয়ে কৃষকের দূর্ভোগ বড় ধরনের লোকসানের আশংঙ্কা

দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে সংবাদদাতা: দেবীগঞ্জে বাদাম চাষে এবার কৃষকদের ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। বাদাম নিয়ে কৃষক পড়েছে চরম দূর্ভোগের মধ্যে। বাদাম উত্তোলনের এ সময় গত এক সপ্তাহ থেকে থেমে থেমে বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে বাদামের জমিতে পানি জমে আছে। অপেক্ষাকৃত উচু জমির বাদাম উত্তোলন হলেও রোদের অভাবে বাদাম শুকাতে না পারায় বাদাম পচে যাওয়ার উপক্রম হচ্ছে। বোরো ধানের চাষ বাদ দিয়ে লাভের আশায় দেবীগঞ্জে ব্যাপক জমিতে বাদাম চাষ করলেও কৃষক এবার বাদামেও বড় ধরনের ক্ষতির মধ্যে পড়েছে ।

কৃষকরা জানিয়েছে, এখন পর্যন্ত অর্ধেক জমির বাদাম শুকিয়ে ঘরে তোলা যায় নি। অব্যাহত খারাব আবহাওয়ার কারনে কৃষকেরা বাদাম নিয়ে বড় ভোগান্তির মধ্যে পড়েছে। এদিকে বাজারে বাদামের দামও কম। প্রতি মন বাদাম ১৫শ থেকে ১৬শ টাকা দরে বিক্রি হচ্ছে। এ দামে বাদাম বিক্রি করে উৎপাদন খরচও উঠবে না মর্মে কৃষকেরা জানিয়েছেন। দেবীগঞ্জের সবুজপাড়া গ্রামের কৃষক শুকৃমার জানান, তিনি এবার বোরো চাষ করেননি, বোরো চাষে খরচ বেশি, ধানের দাম কম এ জন্য তার ৩ বিঘা জমিতে বাদাম চাষ করেছেন।

ফলনও হয়েছে প্রচুর , কিন্তু বাদাম উত্তোলন করার পর থেকে দূর্যোগকালিন আবওয়ার কারনে বাদাম ক্ষেতে পানির মধ্যে রয়েছে,শুকাতে পারছেন না। এতে করে তার অনেক বাদাম পচে গেছে। বেশি দামে লেবার দিয়ে জমি থেকে বাদাম নিয়ে উচু জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে শুকানোর জন্য। কিন্তু রোদ ও বৃষ্টিতে বাদাম শুকাচ্ছে আবার ভিজে যাচ্ছে। বাদাম নিয়ে এ বিড়ম্বনায় পড়েছে কৃষকেরা। কৃষি বিভাগের তথ্য মতে, দেবীগঞ্জে এবার ৩ হাজার হেক্টর জমিতে বাদামের চাষ হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি