৫ মে ২০২৬

দেবীগঞ্জে আ'লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ! নৌকায় ভোট চাইলেন এমপি সুজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে আ'লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ! নৌকায় ভোট চাইলেন এমপি সুজন

শেখ ফরিদ দেবীগঞ্জ,(পঞ্চগড়) থেকে : পঞ্চগড় -২, (দেবীগঞ্জ-বোদা ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন এমপি বলেছেন, বিগত ১০ বছরে দু-বার এমপি নির্বাচিত হয়ে সৎ থাকার চেষ্ঠা করেছি, আপনাদের (জনগনের ) ভোটের কোন অমর্যাদা করিনি। আপনাদের নিকট দেয়া উন্নয়নের অঙ্গীকার প্রায় শতভাগ বাস্তবায়ন করেছি, প্রতিহিংসার রাজনীতি থেকে দুরে থেকেছি। আপনাদের ভোট আমার নিকট আমানত এ চিন্তা মাথায় রেখে জনগনের কল্যানে সাধ্যমত কাজ করে গেছি। বিদ্যুৎ, রাস্তা-ঘাট, স্কুল কলেজ, ব্রিজ,কালভার্ট নির্মাণ দেবীগঞ্জে ব্যাপক হারে করা হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য আপনাদের পবিত্র ভোট চাচ্ছি।

এ্যাডভোকেট সুজন বৃহ্সপতিবার সন্ধায় দেবীগঞ্জের দেবদারু তলা মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ পথসভায় দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি