৫ মে ২০২৬

দেবীগঞ্জে আইসিটি লিটারেসির সার্টিফিকেট বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে আইসিটি লিটারেসির সার্টিফিকেট বিতরণ

শেখ ফরিদ,পঞ্চগড়, প্রতিনিধি: মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন অধুনালুপ্ত ছিটমহলের নারীদের জন্য ইউনিয়ন পর্যায়ে বেসিক আইসিটি লিটারেসি এবং নারীর জীবনযাত্রার মান উন্নয়ন বিষয় প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনি দিনে প্রশিক্ষনে অংশগ্রহনকারী ১০০ জন নারীর মাঝে সার্টিফিকেট বিতরন অনুষ্ঠান আজ দেবীগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ন সচিব) মোঃ ফকরুল কবির অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরন করেন।

প্রধান অথিতি বলেন, এখন প্রযুক্তির যুগ। প্রযুক্তির এ যুগে লেখাপড়ার পাশাপাশি নারীদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ,টেপ্রীগঞ্জ ও চিলাহাটি ইউনিয়নের অধুনালুপ্ত ছিটমহলের নারীদের জীবন মান উন্নয়নে ৫০ দিন ব্যাপী আইসিটি লিটারেসি প্রশিক্ষণ হাজী লুৎফর রহমান উচ্চ বিদ্যালয়ে চলছিল। প্রশিক্ষণ চলাকালিন সময়ে প্রতিদিন ১০০ টাকা হারে ভাতা বরাদ্ধ ছিল। সমাপনি দিনে প্রত্যেক অংশগ্রহনকারীকে সার্টিফিকেট ও ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথ্যভাবে এর আয়োজনে করে। উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক (ভিজিডি) কর্মসূচী পরিচালক আল আমিন ভ’ইয়া, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী , মহিলা বিষয়ক কর্মকর্তা বেগম মরিয়ম খানম।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি