৮ মে ২০২৬

দেবীগঞ্জে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের শাখা উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দেবীগঞ্জে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের শাখা উদ্বোধন

শেখ ফরিদ , দেবীগঞ্জ(পঞ্চগড়) থেকে প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কর্তৃক ঘোষিত এবং জাতিসংঘের তালিকাভূক্ত আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের দেবীগঞ্জ শাখা কার্যালয় উদ্বোধন হয়েছে।

সোমবার ৯ সেপ্টেম্বর বিকেলে আসক ফাউন্ডেশনের দেবীগঞ্জ উপজেলা সভাপতি এবিএম আশাদুল আলম প্রধান (লিটন)-র সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে আসক ফাউন্ডেশনের দেবীগঞ্জ শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান।

আসক ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিতু আক্তার , সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আসক ফাউন্ডেশনের পঞ্চগড় জেলা কমিটির সহ সভাপতি লুৎফুন নাহার লাকী, উপজেলা সমবায় অফিসার গোলাম মোস্তফা, আসকের দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক সহ অন্যান্য নের্তৃবৃন্দ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি