দেবীগঞ্জে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধা দগ্ধ
শেখ ফরিদ,দেবীগঞ্জ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে আগুন পোহাতে গিয়ে আগুনে জয়নব বেগম (৫৫) নামে এক বৃদ্ধা দগ্ধ হয়েছে। সে উপজেলার রামগঞ্জ বিলাসী ডাঙ্গাপাড়ার শমসের আলীর স্ত্রী।
আজ সোমবার সকাল ৬টার দিকে আগুন পোহানোর সময় এ ঘটনা ঘটে। বর্তমানে সে দেবীগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত জয়নব বেগম জানান, “ ফজরের নামাজ পড়ে আমি অতিরিক্ত শীতের কারনে বাড়ির উঠানে খোড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে শুরু করি। কিছুক্ষণ পরে আমি পিছনে ফিরে আগুন পোহাতে গেলে আমার চাদরের নিচের অংশ সহ কাপড়ে আগুন ধরে যায়। এ সময় আমি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে আমার পরিবারের লোকজন আমাকেউদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।“
দেবীগঞ্জ উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মোঃ রাশেদ জানান “আহত ব্যক্তির পিছনের কিছু অংশ পুড়ে গেছে তবে ক্ষতির পরিমান ২৪ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না”।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি