৮ মে ২০২৬

দেবীগঞ্জে ৩৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জে ৩৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

শেখ ফরিদ,পঞ্চগড় প্রতিনিধি: ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফর করতে মঙ্গলবার দুপুওে দেবীগঞ্জ উপজেলা হাসপাতাল সভাকক্ষে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয় । স্বাস্থ্য অধিদপ্তর ,স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অধীনে দেবীগঞ্জ স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করেন ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মারেক চিশতী, বিশেষ অতিথীর বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন সরকার ,মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, সাংবাদিক জাকির হোসেন কবির (রাজু) প্রমূখ । সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান।

ডাক্তার হাসিনুর রহমান জানান ১১ জানুয়ারী দেবীগঞ্জ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪০৪২ টি শিশুকে ১ টি নিল রঙ্গের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩১,৫৯৬ জন শিশুকে ১টি করে লাল রঙ্গের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। দেবীগঞ্জ উপজেলায় ২৪০টি কেন্দ্রে মোট ৩৫ হাজার ৬৩৮ জন শিশুকে ৩ লাক্ষ ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৪৮০ জন স্বেচ্ছাসেবী ভিটামিন এ ক্যাপসুল থাওয়ানোর দায়ীত্বে নিয়োজিত থাকবেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি