৫ মে ২০২৬

দেবীগঞ্জ উপজেলায় ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দেবীগঞ্জ উপজেলায় ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতাঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ইজিবাইকের ধাক্কায় সুমাইয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার ট্রেপিগঞ্জ ইউনিয়নে কাদেরের মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সুমাইয়া ট্রেপিগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী চর তিস্তাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে শিশুটি। তাৎক্ষনিক স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জামাল হোসেন ইজিবাইকের ধাক্কায় এক শিশুর নিহতের বিষয়টি নিশ্চিত করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি