৮ মে ২০২৬

দেবীগঞ্জ মুক্ত দিবস উদযাপিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দেবীগঞ্জ মুক্ত দিবস উদযাপিত

শেখ ফরিদ,দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি: দেবীগঞ্জ মুক্ত দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সোমবার ৯ ডিসেম্বর উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল পথসভা, র‌্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। উপজেলা প্রশাসন দিবসটি পালনের আয়োজন করেন।

এ উপলক্ষ্যে সকাল ১১ টায় দেবীগঞ্জ উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে র‌্যালীটি শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার ও মুক্ত দিবস উদযাপন কমিটির সভাপতি প্রত্যয় হাসান সভায় সভাপতিত্ব করেন। উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার এ,কে,ভুইয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র , উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, নাসির উদ্দীন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় মুক্তিযোদ্ধাসহ ,সরকারি কর্মকর্তা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি