৪ মে ২০২৬

কবিতা

দাসখত দুপুরে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
দাসখত দুপুরে

দাসখত দুপুরে 
--মারিয়া শাইরি

 

বিরহী সব পাখির কূজন অচিন শূন্যতা
ঘাসের বুকে মেঘের সানাই পায়নি পূর্ণতা

মহাকালের সময়নদী শ্বাশ্বত নিঃশ্বাস 
যন্ত্রণার এই মায়ালোকে অদৃশ্য বিশ্বাস।

 

সন্ন্যাসে তার অরূপ রতন রাঙা ছিন্নমূল 
প্রেমভ্রষ্টে প্রেমের চূর্ণ প্রয়াণ দ্বিধাভুল

যখন দেখি ঋণের চিঠি লেখে ভিন্নসুরে 
প্রহর তখন সন্ধ্যা নামায় দাসক্ষত দুপুরে।

 

উপস্থিতিই আলোরবর্ণ ভোরের স্বপ্নগান
কালচক্রের শূন্য সেতু মুক্তির সোপান 

মেঘের পালকি বৃষ্টি সুরে শরতের কাশফুল 
গ্রীষ্মের দাহে বসন্তী বাতাস ধূলিকণাদের ভুল।

 

ঝর্ণা দূরে মরুভূমির ভাঙন বলিরেখা 
অগ্নিশিখায় আগমনীর ,স্বরুপনৃত্য দেখা

তীক্ষ্ণ যতি চিহ্নের গতি সমুদ্রের গর্জনে 
সোনালী রুপে বনানী দাহ ব্যাকুল জলাঞ্জলে।

 

মরণপথে আধঁভোটা ফুল নিষ্ক্রিয় লেনাদেনা 
গেঁথেছি প্রীতি মুকুল অসারে চাতুর্যলোক চেনা-

কলমে লিখেছে আগুনপাখি প্রশ্নবিদ্ধ ভুলে
বেঁচে আছে সে মরেনি আজো প্রশংসার নির্মূলে।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি