দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, শিক্ষানবিশ চিকিৎসা সহকারীর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষানবিশ চিকিৎসা সহকারীর মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেল আরোহী প্রাহিমুল হক তুহিন (২৪) নামে আরও তরুণ গুরুত্বর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আরিফ হোসেন (২৪) উপজেলার পূর্ব এওজবালিয়া ইউনিয়নের গুনবলির বাড়ির আব্দুল মান্নানের ছেলে এবং ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসা সহকারী।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চেয়ারম্যান ঘাট টু সোনাপুর সড়কের নোয়াখালী ইউনিয়নের ডাক্তার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুজ জাহের স্থানীয়দের বরাত দিয়ে বলেন, রাস্তার পাশে মালামাল নামানোর জন্য একটি ট্রাক দাঁড়ানো ছিল। ওই সময় উপজেলার মান্নান নগর থেকে আরিফ ও তুহিন মোটরসাইকেল যোগে জেলা শহর মাইজদীতে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা সেই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ তাকে মৃত ঘোষণা করে।
তিনি আরও বলেন, মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। তুহিনকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি