ডাকসু নির্বাচনে মোবাইল-ব্যাগসহ যেসব জিনিস বহনে নিষেধাজ্ঞা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় কেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন-ব্যাগসহ একাধিক জিনিস বহনে নিষেধাজ্ঞা দিয়েছে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়।
রবিবার এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না।
এদিকে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আটটি কেন্দ্রে ৮১০টি বুথ নির্ধারণ করা হয়েছে।
এসব বুথে সব ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটার যদি গড়ে ১০ মিনিটও সময় নেয়, তবু কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সব কেন্দ্রে নির্ধারিত সময় বিকেল ৪টার মধ্যে ভোটগ্রহণ শেষ হওয়া সম্ভব হবে বলে জানানো হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
১৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি