৮ মে ২০২৬

ডাকসু নির্বাচন: ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডাকসু নির্বাচন: ছুটির দিনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
বাংলাপ্রেস ডেস্ক: হাতে সময় মাত্র দু’দিন। শেষ পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার-প্রচারণা। তাই আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ছুটির দিন হওয়ার পরেও সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত দেখা গেছে প্রার্থীদের। তবে ছুটির দিন হওয়ায় প্রচার-প্রচারণায় সকাল থেকে কিছুটা ঢিলেঢালা ভাব দেখা গেছে। ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনাও কম। প্রার্থীরা বিভিন্ন হলে ও ক্যাম্পাসে ঘুরে লিফলেট বিতরণ করছেন। শেষ মুহূর্তে কেউ জানাচ্ছেন ইশতেহার, কেউ আবার আচরণবিধি লঙ্ঘন নিয়ে অভিযোগ জানাচ্ছেন। তবে ভোটাররা ডাকসু নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত। এদিন সকালে প্রচারণা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান জানান, তিনি নির্বাচনে জিতলে নারীদের হয়রানি রোধে ডাকসুর বিশেষ সেল গঠন করবেন। যার মাধ্যমে ৩০ দিনের মধ্যে যে কোনো অভিযোগ নিরসন সম্ভব হবে। অতীতের নোংরা রাজনৈতিক সংস্কৃতিতে তরুণ প্রজন্ম যেতে চায় না বলেও জানান এই ভিপি পদপ্রার্থী। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি