৮ মে ২০২৬

ডাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ডাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল ঘোষণা
  বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। দল থেকে ভিপি পদে আবিদুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক পদে শেখ তানভীর বারী হামীম নির্বাচন করবেন। এ ছাড়া সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) তানভীর আল হাদি মায়েদকে মনোয়ন দেওয়া হয়েছে।   বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্যানেলে আরও আছেন—মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহসানুল ইসলাম, কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম মেঘলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান   এদিকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ১৫ জুলাইয়ে আহত সানজিদা আহমেদ তন্বীর সম্মানে খালার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদল। ক্রীড়া বিষয়ক সম্পাদক চিম চিম্যা চাকমা, ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক মো সাইফ উল্লাহ্ (সাইফ), সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক, ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. আরকানুল ইসলাম রূপক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আনোয়ার হোসাইন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক মো মেহেদী হাসান মুন্না।   আর সদস্য পদে রয়েছেন, সদস্য মো. জারিফ রহমান, সদস্য মাহমুদুল হাসান, সদস্য নাহিদ হাসান, সদস্য মো. হাসিবুর রহমান সাকিব, সদস্য মো. শামীম রানা, সদস্য ইয়াসিন আরাফাত আলিফ, সদস্য মুনইম হাসান অরূপ, সদস্য রঞ্জন রায়, সদস্য সোয়াইব ইসলাম ওমি, সদস্য মেহেরুন্নেসা কেয়া, সদস্য ইবনু আহমেদ, সদস্য সামসুল হক আনান, সদস্য নিত্যানন্দ পাল। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি