৭ মে ২০২৬

দাবি না মানলে রোববার যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৮ এএম
দাবি না মানলে রোববার যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

 


বাংলাপ্রেস ডেস্ক: ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি না মানলে চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। শেষ পর্যন্ত সরকার তাদের অবস্থান পরিবর্তন না করলে রোববার যমুনা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানান তারা।

শুক্রবার (১৭ অক্টোবর) বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী।


এর আগে সকাল থেকেই কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নিয়ে ষষ্ঠ দিনের মতো কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা টিএসসিতে যান। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শিক্ষক নেতারা দুপুর থেকে অনশন শুরুর ঘোষণা দেন।


শনিবার কালো পতাকা মিছিলের পর যদি দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হয়, তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করার জন্য শিক্ষকরা প্রস্তুত বলেও ঘোষণা দেন তারা

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি