৬ মে ২০২৬

দাবানলের আগুনে পুড়ছে ক্যালিফোর্নিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
দাবানলের আগুনে পুড়ছে ক্যালিফোর্নিয়া
নিজস্ব প্রতিবেদক : গত বছরের দাবানলের ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই আবারও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলের আগুন দ্রুত লোকালয়ে ছড়িয়ে পড়ছে। বাড়িঘর ছেড়ে সরে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা। দাবানলের নিষ্ঠুর থাবা থেকে যেন রেহাই নেই যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়াবাসীর। আবারও লোকালয় জ্বালিয়ে ছাড়খাড় করে চলেছে। প্রাণে বাঁচতে অনেকেই বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন। ঝড়ো হাওয়ায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় সিলভেরাদো ক্যানন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ছে। ভয়াবহতা এড়াতে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে অন্ধকারে দিন কাটাচ্ছেন ১০ হাজারের বেশি পরিবার। আগুন নেভাতে অত্যাধুনিক অগ্নিনির্বাপন সরঞ্জাম নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি