৬ মে ২০২৬

ড. অ্যান্থনি ফাউসিকে কতল করার হুমকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ড. অ্যান্থনি ফাউসিকে কতল করার হুমকি
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউজের করোনা বিষয়ক টাস্কফোর্সের অন্যতম সদস্য ড. অ্যান্থনি ফাউসিকে কতল (শিরশ্ছেদ) করার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিফেন ব্যানন। টুইট করে এমন হুমকি দেয়ার কারণে তার একাউন্টই বাতিল করে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিল। বৃহস্পতিবার তিনি সহিংস ও আক্রমণাত্মক কথা বলায় টুইটার কর্তৃপক্ষ তার একাউন্ট বন্ধ করে দিয়েছে। দ্য হিল অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ‘ওয়্যাররুমপ্যানডেমিক’ নামের ওই অ্যাকাউন্ট থেকে বিবৃতি প্রচার করার পরপরই ব্যবস্থা নেয়া হয়। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাননের একাউন্টটি টুইটারের নীতিমালা লঙ্ঘন করেছিল। ডনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হচ্ছেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি অ্যান্থনি ফাউসি এবং এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার ওয়ারের শিরশ্ছেদ করার কথা বলেন। ওদিকে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ব্যানন বলেছেন- দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে ট্রাম্পের উচিত হবে দু’জনকে বের করে দেয়া। এটুকু বলেই থেমে থাকেননি ট্রাম্পঘনিষ্ঠ ব্যানন। তিনি বলেন, ‘বর্শার ফলায় গেঁথে আমি তাদের মাথা হোয়াইট হাউসের দুই কোণায় রেখে দেব। কেন্দ্রীয় সরকারের আমলাদের সতর্ক করে দিতেই এটা করা হবে। সরকারের নির্দেশ মেনে চলুন নয়তো বের হয়ে যান। অন্য ধরনের খেলা এখন থামাতে হবে।’ ফাউসি ও ওয়ারের বিরুদ্ধে সহিংসতা একটি ‘গৃহযুদ্ধের অংশ’ হতে পারে বলে পরামর্শ দেন ব্যানন। বৃহস্পতিবার ইউটিউবে তার ‘ওয়্যাররুম’ শোতে এ বক্তব্য তুলে ধরলে ইউটিউব কর্তৃপক্ষও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ইউটিউবে ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর লোকদের বিরুদ্ধে হিংসাত্মক কাজ করতে প্ররোচিত করার বিষয়টি নিষিদ্ধ। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি