৫ মে ২০২৬

ড. কামালকে প্রশ্নকারী সেই সাংবাদিককে সাহস দিলেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ড. কামালকে প্রশ্নকারী সেই সাংবাদিককে সাহস দিলেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক : শহীদ বুদ্ধিজীবী দিবসে ড. কামাল হোসেনকে প্রশ্নকারী সাংবাদিক ভাস্কর ভাদুড়ীকে ডেকে সাহস দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা শেষে ডেকে নিয়ে ভাস্করের সঙ্গে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির সাংবাদিকদের কাছে এ কথা জানান। তিনি জানান, এতে ভয় না পেয়ে সাংবাদিক ভাস্কর ভাদুড়ীকে নিজের কাজ নির্ভয়ে চালিয়ে যেতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর ভাদুরীকে বলেন, এটাই হচ্ছে তাদের আসল চরিত্র। যেটা এখন বের হয়ে আসছে। সাংবাদিকদের সামান্য প্রশ্নের উত্তর দিতে গেলে হুমকি-ধমকি দেয় তারা কী বাক-স্বাধীনতা দেবে সেটা বোঝাই যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন নিরপেক্ষ সাংবাদিকতার ব্যাপারে আশ্বস্ত করেন। স্বাধীনভাবে মতপ্রকাশের ব্যাপারে ভয়-ভীতি পাবার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি