১১ মে ২০২৬

ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডট কমের প্রতিবেদন মিথ্যা: প্রেস উইং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ড. ইউনূসের পরিবার সম্পর্কে ইন্ডিয়া ডট কমের প্রতিবেদন মিথ্যা: প্রেস উইং
  বাংলাপ্রেস ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিবার নিয়ে ইন্ডিয়া ডট কম-এর প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা বলে জানিয়েছে তার প্রেস উইং। শুক্রবার (২৪ জানুয়ারি) সিএ প্রেস উইং ফ্যাক্টস নামের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনটি অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তার পরিবারের সদস্য এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারতীয় পরিকল্পিত প্রচারণার অংশ। হিলারি ক্লিনটন ফাউন্ডেশনে অনুদান হিসেবে ড. ইউনূস কোনো অর্থ দেননি জানিয়ে সিএ প্রেস উইং ফ্যাক্টস জানায়, ক্লিনটন পরিবারের সঙ্গে তার বন্ধুত্ব তার মেয়ে মনিকা ইউনূসকে কোনো সুবিধা দেয়নি এবং তিনি কখনই জো বাইডেনের প্রশাসনে কোনো পদে ছিলেন না। আরও পড়ুন আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর ভুয়া: প্রধান উপদেষ্টার প্রেস উইং ফেসবুক পোস্টে আরও বলা হয়, হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ড. ইউনূস লাখ লাখ ডলার ঋণ পেয়েছিলেন বলে প্রতিবেদন প্রকাশিত বক্তব্যও মিথ্যা। এ ছাড়া পদ্মা সেতু প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের কোনো ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তে ড. ইউনূসের কোনো ভূমিকা ছিল না বলেও জানায় প্রেস উইং।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি