৪ নভেম্বর ২০২৬

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড চূড়ান্ত করল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড চূড়ান্ত করল বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: হকির মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশ এই টুর্নামেন্টের জন্য ১৮ জনের স্কোয়াড চূড়ান্ত করেছে। জার্মান কোচ পিটার গেরহার্ড ঢাকায় এসেছেন দিন দু’য়েক। তিনি আসার পর সিলেকশন কমিটির সঙ্গে আলোচনা করে দল চূড়ান্ত করেছেন।

২৭ অক্টোবর ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে। বাংলাদেশ দলের ২৩ অক্টোবর দেশ ছাড়ার পরিকল্পনা। এজন্য আগামীকাল ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ সর্বাসাকুল্যে দুই সপ্তাহ অনুশীলন করছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এশিয়ান গেমসের শীর্ষ ছয় দল খেলার কথা। বাংলাদেশ এশিয়ান গেমসে সপ্তম হয়। পাকিস্তান ভারতে খেলতে না যাওয়ায় বাংলাদেশের সুযোগ মিলেছে। এশিয়ান গেমসের স্কোয়াড থেকে সাজু ও দ্বীন ইসলাম ইমন বাদ পড়েছেন। নতুন করে সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ, তৈয়ব ও আবেদ উদ্দিন।

বাংলাদেশ স্কোয়াড-
বিপ্লব কুজুর, আশরাফুল হক সাদ, হুজাইফা হোসেন, আমিরুল ইসলাম, রেজাউল করীম বাবু, ওবায়দুল হাসান জয়, খালেদ মাহমুদ রাকিন, পুষ্কর ক্ষিসা মিমো, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, আশরাফুল ইসলাম, ফরহাদ আহমেদ, রোমান সরকার, রাসেল মাহমুদ জিমি, সোহানুর রহমান ও আবেদ উদ্দিন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি