চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোটগ্রহণ ৩১ মার্চ
বাংলাপ্রেস ডেস্ক: চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার ১২২টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৪ মার্চ, বাছাই ৬ মার্চ ও মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ মার্চ।নির্বাচন কমিশনার হেলালুদ্দীন আহমদ বুধবার তফসিল ঘোষণা করেন। তিনি জানান, চতুর্থ ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ; আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ, দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ এবং তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ২৪ মার্চ ভোটগ্রহণ করা হবে।তৃতীয় ধাপ থেকে সদর উপজেলাগুলোয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তৃতীয় ধাপে সাত উপজেলায় যন্ত্রে ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। চতুর্থ ধাপে ১৬ উপজেলায় ইভিএমে ভোট নেয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি