চট্টগ্রামে ছিনতাই করা ট্রাক ধুনটে উদ্ধার : গ্রেপ্তার ২

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে : চট্টগ্রামের ভাটিয়ারী দরগাহাটা এলাকা থেকে ২০৭ বস্তা লবন বোঝাই ট্রাক ছিনতাইয়ের তিন দিন পর বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি সেতু এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা ছিনতাইকারী দলের সদস্য ট্রাক চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাকৃতরা হলো, বগুড়ার শেরপুর উপজেলার দড়িমকন্দ গ্রামের হাবিবর রহমানের ছেলে ট্রাক চালক রনজু মিয়া (৪৫) ও শাহজাহানপুর উপজেলার নয় মাইল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে পহলপার আব্দুল বারেক (২৬)। শনিবার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাগাইচটি গ্রামের মজিবর রহমানের ছেলে বুলবুল মিয়াএকজন পাইকারী লবন ব্যবসায়ী। তিনি ২৬ জানুয়ারী কক্সবাজারের নাপিতখালী ইসলামপুর শিল্প এলাকার আল সৌদিয়া সল্ট ক্রাশিং ইন্ডাষ্ট্রীজ থেকে ৭০ কেজি ওজনের ১৩০ বস্তা ও ৬৪ কেজি ওজনের ৭৭ বস্তা লবন ক্রয় করেন। ওই দিন রাত ৯টার দিকে তিন বোন এন্টার প্রাইজ নামে ট্রাকে (ঢাকা মেট্টো ট ২২-১৯৬০) মোট ২০৭ বস্তা লবন বোঝাই দিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার উদ্যেশে রওনা হয়।
পথিমধ্যে চট্টগ্রামের ভাটিয়ারী দরগাহাটা এলাকায় পৌছে লবনের মালিক বুলবুল মিয়াকে ট্রাক থেকে কৌশলে নামিয়ে দিয়ে চালক ও হেলপাররা ২০৭ বস্তা লবন বোঝাই ট্রাক নিয়ে সটকে পড়ে। এসময় ছিনতাইকারীরা ট্রাকের নম্বর প্লেট পরিবর্তন করে (ঢাকা মেট্টো ট ২২-৩১৮১) ধুনট উপজেলার নিমগাছি গ্রামের মামুন মিয়া তপন নামে তাদের এক সহযোগীর বাড়ির দিকে রওনা হয়।
এ অবস্থায় ৩০ জানুয়ারী সকালের দিকে ধুনট উপজেলার বেড়েরবাড়ি বাঙ্গালী নদীর উপর সেতুর নিকট ট্রাকটি যাত্রা বিরতি দেয়। এসময় ট্রাকের চালক ও হেলপার রাস্তায় থামানো ট্রাকের পাশে বসেছিল। তবে তাদের আচরণ ছিল সন্দেহ জনক। ফলে স্থানীয়রা ধুনট থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে লবন বোঝাই ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় লবনের মালিক ব্যবসায়ী বুলবুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তারকৃত রনজু ও বাকেরসহ ৫ জনকে আসামী করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ছিনতাইকারী দলের সদস্য। এ মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি