৭ মে ২০২৬

চট্টগ্রামে ২৫০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চট্টগ্রামে ২৫০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্বোধন

চট্টগ্রাম থেকে সংবাদদাতা: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) দায়িত্ব ও দায়বদ্ধতা থেকে ২৫০ শয্যার আইসোলেশন সেন্টার তৈরি করেছেন । শনিবার (১৩ জুন) বিকেলে নগরের হালিশহরের সিটি কনভেনশন হলে চসিকের আইসোলেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র আ জ ম নাছির উদ্দীন এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি, কাউন্সিলর নাজমুল হক ডিউক, ফারহানা জাবেদ, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ, আইসোলেশন সেন্টারের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত বড়ুয়া প্রমুখ।

মেয়র নাছির বলেন, গত ২৬ মার্চ সরকার মানুষের জীবন রক্ষার্থে সাধারণ ছুটি ঘোষণা করে, ঘরে অবস্থান নিশ্চিত করেছে। চসিক প্রথম দিন থেকে সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী নগরবাসীর পাশে দাঁড়িয়েছিলাম।

ইতিমধ্যে তিন মাস অতিবাহিত হচ্ছে। করোনা ভাইরাসটা এখনো নিয়ন্ত্রণ করতে পারিনি। এটার সংক্রমণের হার পর্যায়ক্রমে বাড়ছে। ঢাকার পর চট্টগ্রাম হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে।

সিটি হলের স্বত্বাধিকারী সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক লিখিতভাবে এ হলটি ব্যবহারের জন্য চসিককে সম্মতি দিয়েছেন। এখানে ২১০টি শয্যা রাখা হয়েছে পুরুষদের জন্য। ৪০টি শয্যা নারী রোগীর জন্য দোতলায় আলাদা কক্ষে রাখা হয়েছে।

নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, চার ধরনের করোনা পজেটিভ রোগী থাকে। এর মধ্যে ক্রিটিক্যাল রোগীদের আইসিইউ ও ভেন্টিলেটর দরকার হয়। বাকিরা অক্সিজেন পেলে সারভাইভ করতে পারে। ৮০-৯০ ভাগই কম ও মৃদু উপসর্গের। দেশ ভেদে তারতম্য হয়।

তিনি বলেন, আপনারা আতঙ্কিত হবেন না। পরিসংখ্যান বোঝার চেষ্টা করলে আতঙ্কিত হওয়ার যৌক্তিক কারণ নেই। নগরবাসীর কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো- আপনারা সচেতনতার পরিচয় দেবেন, সতর্কতা অবলম্বন করবেন। সরকার আপনাদের পাশে আছে।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষের জীবন ও জীবিকার সহাবস্থান নিশ্চিত করে যে অর্থনৈতিক অগ্রযাত্রার ধারাবাহিতা ধরে রাখতে যে পরিকল্পনা গ্রহণ করেছেন তাতে সবাই সহযোগিতা করবেন।

মেয়র বলেন, অহেতুক ঘোরাঘুরি করবেন না। প্রয়োজনে বের হলে মাস্ক পরতে হবে। মুহূর্তের জন্যও নাক মুখ থেকে মাস্ক সরাবেন না। যেকোনো সময় আপনি আক্রান্ত হতে পারেন। সামাজিক দূরত্ব বজায় রাখলে নিরাপদ থাকবেন। তাহলে যৌক্তিক সময়ের মধ্যে আমরা করোনা জয় করতে পারব।

১৫ জুন থেকে এ সেন্টারে রোগী ভর্তি শুরু করার কথা ছিলো। এর আগে হাতে-কলমে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, কর্মীদের ট্রেনিং শুরু হবে। এটি শেষ হলে ২-১ দিনের মধ্যে রোগী ভর্তি শুরু হবে। মেয়র সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হকের প্রতি কৃতজ্ঞতা জানান।

সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক জানান, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই সামাজিক দ্বায়বদ্ধতার অংশ হিসেবে মানুষের পাশে দাঁড়িয়েছি। এরই আংশ হিসেবে আমাদের গ্রুপের মালিকানাধীন সিটি হলকে করোনা রোগীদের জন্য আইসোলেশন সেন্টার হিসেবে তৈরির জন্য দিয়েছি। সবাই এগিয়ে আসলে দেশকে দ্রুত করোনামুক্ত করতে পারবো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি