চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বাংলাপ্রেস ডেস্ক: বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)’ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
আজ শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক আদেশে এ কথা জানানো হয়।
আদেশে বলা হয়েছে, আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বোর্ডের আওতাধীন পাঁচ জেলা-চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার আগামীকাল ১১ জুলাই শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আদেশে আরও বলা হয়েছে, দুর্যোগকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে নিজ নিজ এলাকায় মাইকিং করার অনুরোধ জানানো হয়েছে।
অভিভাবক ও পরীক্ষার্থীরা যাতে দ্রুততম সময়ে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দুইয়ের বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের হতাশা, পুরনোদের জন্য সুখবর
জবির দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
এইচএসসিতে একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার পরিকল্পনা
সঙ্গীত একাডেমি