৮ মে ২০২৬

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)। নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠান জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট ৫,০১৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। এর মধ্যে আমদানি ছিল ২,১০১ টিইইউএস এবং রপ্তানি ২,৯১৮ টিইইউএস। এটি বন্দরের একক দিনে এখন পর্যন্ত সর্বোচ্চ হ্যান্ডলিংয়ের রেকর্ড। উল্লেখ্য, চলতি বছরের ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটির ২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেশনাল দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার পর থেকেই কনটেইনার হ্যান্ডলিংয়ে লক্ষণীয় উন্নতি দেখা যাচ্ছে। সিডিডিএলের কর্মকর্তারা জানান, দক্ষ জনবল, আধুনিক প্রযুক্তি এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে জাহাজ থেকে কনটেইনার নামানো থেকে শুরু করে ডেলিভারি গেট পর্যন্ত প্রতিটি পর্যায়ে কার্যক্রমের গতি বেড়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি মাসের ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত এনসিটির চারটি বার্থে মোট ১,০৯,২১৭ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। অর্থাৎ দৈনিক গড় দাঁড়িয়েছে ৩,৯০৩ টিইইউএস, যা আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি। এর আগে ২৬ আগস্ট প্রকাশিত এক বিশ্লেষণে দেখা যায়, সিডিডিএল দায়িত্ব নেওয়ার প্রথম ৪৯ দিনে মোট ১,৭৪,৯৩১ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। একই সময়ে আগের অপারেটরের হ্যান্ডলিং ছিল ১,১৯,২৭৬ টিইইউএস—যা থেকে বোঝা যায়, মাত্র দেড় মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৭ শতাংশ। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি