৫ মে ২০২৬

চরসিংন্দুরের সাপ্তাহিক গরুর হাট বন্ধ করে দিলেন উপজেলা প্রসাশন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চরসিংন্দুরের সাপ্তাহিক গরুর হাট বন্ধ করে দিলেন উপজেলা প্রসাশন
নরসিংদী প্রতিনিধি : চলমান লকডাউনের কারনে নরসিংদী জেলার চরসিন্দুর বাজারের মঙ্গলবারের সাপ্তাহিক গরুর হাট সোমবার রাতে বন্ধ করে দেন উপজেলা প্রশাসন। রাতে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী উপস্থিত থেকে হাট বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন ও উপস্থিত ছিলেন। তিনি কারন হিসেবে বলেন এরকম জমজমাট গরুর হাটে দেশী বিদেশী পাইকারদের আগমনে করোনা সংক্রামণ এই এলাকায় বৃদ্ধি পেতে পারে। এসময় নির্বাহী কর্মকর্তা আরো বলেন, দেশে বৈশ্বয়িক করোনা আক্রান্ত হয় প্রতিদিন শতাধিক মানুষ মারা যাচ্ছে। এটা এক ভয়ঙ্কর পরিস্হিতির মোতাবেলা করতে হচ্ছে সরকারের। এই দায়িত্ব শুধু সরকার বা স্হানীয় প্রসাশনের একার নয়। আসুন নিজেরা সচেতন হই, করোনা থেকে নিজেরা মুক্ত থাকি এবং অন্যকে বাঁচিয়ে রাখি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি