৫ মে ২০২৬

চরফ্যাশনে ভোট কেন্দ্রে সংঘর্ষ-গোলাগুলিতে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চরফ্যাশনে ভোট কেন্দ্রে সংঘর্ষ-গোলাগুলিতে নিহত ১
বাংলাপ্রেস ডেস্ক: ভোলার চরফ্যাশনে ইউপি নির্বাচনে ২ মেম্বর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মো. মনির নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় আরো একজন আহত হয়েছে। সোমবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শশীভূষণ থানার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চর ফকিরা প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। নিহত মনির একই ইউনিয়ন ও ওয়ার্ডের মো. বশিরউল্লাহ ছেলে এবং সে ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থক। স্থানীয়রা জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চর ফকিরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ চলছিল। এ সময় ফুটবল প্রতীকের প্রার্থী ইয়াছিন ও পানির কল প্রতীকের প্রার্থী ইউসুফ শিকদারের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলির ঘটনায় মনির নিহত হয়। এ সময় আরো একজন আহত হয়। তবে তার পরিচয় এখনও পাওয়া যায়নি। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ভোলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার জানান, কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংর্ঘষ ও গুলির ঘটনায় একজন নিহত হয়েছে। আর আহত হয়েছেন একজন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি