৫ মে ২০২৬

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি আলী, সম্পাদক সহিদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি আলী, সম্পাদক সহিদ

আব্দুল মালেক নিরব, লক্ষ্মীপুর থেকে : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।সোমবার (১০ ডিসেম্বর) বিকালে ভোট গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার মাওলানা আব্দুল কুদ্দুস। ২০১৯ ও ২০২০ সালের জন্য নির্বাচিত এ কমিটির সভাপতি পদে আলী হোসেন (মাইটিভি) ও সাধারণ সম্পাদক পদে সহিদুল ইসলাম (এসএ টিভি) পুনঃরায় নির্বাচিত হয়েছেন।

সূত্র জানায়, তফসিল অনুযায়ী সোমবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাবের ২১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে শুধুমাত্র কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদকসহ ৪টি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য ৭টি পদে একক প্রার্থী থাকায় ভোট গ্রহণের প্রয়োজন হয় নি। নির্বাচিত কোষাধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন (আজকালের খবর) পেয়েছেন ১৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুব সৈকত পেয়েছেন ৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাহাদাত হোসেন দিপু (ভোরের ডাক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম খলিল মঞ্জু (নবচেতনা) পেয়েছেন ৯ ভোট। এছাড়াও নির্বাহী সদস্য পদে ১৭ ভোট পেয়ে কবির আহম্মদ ফারুক (প্রতিদিন আমার সংবাদ) ও ১৩ ভোট পেয়ে সোহেল মাহমুদ মিলন (বিজয় টিভি) নির্বাচিত হন। তবে সর্ব নিম্ন ১২ ভোট পাওয়ায় নির্বাহী সদস্য নির্বাচিত হতে পারেন নি ওহিদ মিয়া (আজকের সমাবেশ)।

এদিকে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও নব গঠিত এ কমিটির সহ- সভাপতি আব্দুন নুর (স্বাধীন সংবাদ), যুগ্ম সম্পাদক জাহিদুর রহিম (মুক্তবাঙালি), দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন (আলোকিত লক্ষ্মীপুর), ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক রাকিব হোসেন আপ্র (দৈনিক অধিকার) ও প্রচার সম্পাদক মনির হোসেন (জনতা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল কাদের বাহার।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি