৪ মে ২০২৬

চলতি বছর খাদ্য সংকট বেড়েছে উত্তর কোরিয়ায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চলতি বছর খাদ্য সংকট বেড়েছে উত্তর কোরিয়ায়

বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছর খাদ্য ঘাটতির বিষয়টি স্বীকার করেছে উত্তর কোরিয়া। ঘাটতি মেটাতে এ বছরের চেয়ে আগামী বছর ১ লাখ ৮৫ হাজার টন খাদ্য বেশি আমদানি করতে হবে।

চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ায় দীর্ঘদিন ধরে কৃষিখাতের অবস্থা খুবই খারাপ। এ কারণে মাঝেমধ্যেই সেখানে দুর্ভিক্ষ দেখা দেয় যাতে হাজার হাজার মানুষ মারা যায়।

কিছু পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯০ দশকের মাঝামাঝি সময়ে উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। অবশ্য তারপরেও কৃষি ক্ষেত্রে খুব বেশি উন্নতি করতে পারেনি দেশটি।

উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) কাছে দেশটির প্রধানমন্ত্রী প্যাক পং জু বলেন, এই সংকট তৈরি হয়েছে কিছু খামার এবং তাদের শাখাগুলোর ব্যর্থতার জন্য।

তিনি আরও বলেন, ওই খামারগুলো বীজ উৎপাদন, বণ্টন ও সঠিক ব্যবস্থাপনায় ব্যর্থ হয়েছে। এ কারণে ফসল উৎপাদনে সরকারের যে লক্ষ্যমাত্রা ছিল তা অর্জিত হয়নি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাব বলছে, আগামী বছর উত্তর কোরিয়াকে ৬ লাখ ৪১ হাজার টন খাদ্য আমদানি করতে হবে। এ বছর দেশটিতে আমদানিকৃত খাদ্যের পরিমাণ ছিল ৪ লাখ ৫৬ হাজার টন। এর মধ্যে ক্রয়কৃত খাদ্য ছিল ৩ লাখ ৯০ হাজার টন এবং বাকিটা সাহায্য হিসেবে আসে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি