৮ মে ২০২৬

চলন্ত ট্রেনে অধ্যক্ষ-ছাত্রী আপত্তিকর অবস্থায় আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চলন্ত ট্রেনে অধ্যক্ষ-ছাত্রী আপত্তিকর অবস্থায় আটক

বাংলাপ্রেস ডেস্ক: জামালপুরে দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনের কেবিনে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় ইসলামপুর জে,জে,কে এম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, গেইট পাড়স্থ মধু মহল মিস্টি দোকানের মালিক আঃ সালাম চৌধুরী ওরফে মামুন দেওয়ানগঞ্জ স্টেশনের রেলওয়ে পুলিশের হাতে আটক হয়েছে। জানা যায়,২ ফেব্রুয়ারি রবিবার জামালপুর স্টেশন থেকে তিস্তা ট্রেনের একটি স্পেশাল কেবিনের বুকিং নেয়। ওই কেবিনে আনন্দ মহন কলেজ থেকে মাস্টার্স পাশ ধারী তরুণী ও অধ্যক্ষ সালাম চৌধুরী দেওয়ানগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে উঠেন।

যথাসময়ে ট্রেন দেওয়ানগঞ্জে পৌছায়, এটি সীমান্তবর্তী স্টেশন হওয়ায় সব যাত্রী নেমে গেলও ঐ কেবিনটি বন্ধ দেখা যায়, এতে লোকজনে সন্দেহ হলে পুলিশকে অবহিত করেন। অতপর একদল পুলিশ এসে অধ্যক্ষ ও তরুণীকে আপত্তিকর অবস্থায় পেয়ে দেওয়ানগঞ্জ জি আর পি থানায় সুপর্দ করেন।

আটক কৃত অধ্যক্ষ ও তরুণীকে ঐ ট্রেনেই জামালপুর আনা হচ্ছে বলে জানিয়েছেন, জামালপুর জি আরপি থানার অফিসার্স ইনচার্জ তাপস কুমার পন্ডিত। অধ্যক্ষের অর্ধকোটি টাকা মুল্যের প্রাইভেট গাড়ী থাকলেও ট্রেনে ভ্রমন নিয়ে জনমনে রয়েছে গুঞ্জন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি