৫ মে ২০২৬

চকবাজারে অগ্নিকাণ্ডে জাতিসংঘের মহাসচিবের শোক বার্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চকবাজারে অগ্নিকাণ্ডে জাতিসংঘের মহাসচিবের শোক বার্তা

বিদেশ ডেস্ক: বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারেস।রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ বরাবর পাঠানো এক শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেছেন, নির্মম সেই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি রইলো সমবেদনা। সেইসঙ্গে ২০ জানুয়ারির সেই ঘটনায় যারা আহত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য করেছেন তিনি।

চিঠিতে তিনি অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। সেই সঙ্গে যেকোন ধরণের সহায়তা দেয়ারও আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।প্রসঙ্গত, গত বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং তা আশপাশের আরও তিনটি ভবনে দ্রুত ছড়িয়ে পড়ে।ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোট ৬৮জন নিহত হয়েছে। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন ৪১ জন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি