৬ মে ২০২৬

চকবাজারে নিহতদের জন্য জুমআ’র পর বিশেষ দোয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
চকবাজারে নিহতদের জন্য জুমআ’র পর বিশেষ দোয়া

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার চকবাজারে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু আরোগ্য কামনায় আজ শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে বিশেষ দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ। এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।এছাড়া তিনি অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনার করার জন্য অনুরোধ জানিয়েছেন।চকবাজারের অগ্নিকান্ডের হতাহতদের ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি