চিড়িয়াখানা দেখানোর নামে মাদরাসা ছাত্রীকে অপহরণ

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরের কানাইপুর ইউপির মৃগী গ্রাম থেকে ১১ বছরের এক মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।
এ সময় অপহৃত ওই শিশুকেও উদ্ধার করা হয়। আটক ওই ব্যাক্তির নাম ইউসুফ আলী ভুইয়া। তিনি নারায়ণগঞ্জ জেলার দিঘলদি গ্রামের আড়াইহাজার থানার হোসেন আলী ভুইয়ার ছেলে। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, গত ২২ নভেম্বর ইউসুফ আলী ভুইয়া তার ভ্যানগাড়িতে করে মাদরাসায় পৌঁছে দেয়ার কথা বলে ওই মাদরাসাছাত্রীকে অপহরণ করে। এরপর অপহরণকারী মুক্তিপণ দাবি করে। পরে ওই শিশুটির পিতা র্যাবের কাছে অভিযোগ জানালে বৃহস্পতিবার সকালে অভিযান চালায় র্যাব।
এ সময় কানাইপুরের মৃগী গ্রামের কলেজপাড়ার কাদের ব্যাপারীর ভাড়া বাড়ি থেকে ইউসুফ আলী ভুইয়া আটক ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ইউসুফ আলী ভুইয়া শিশুটিকে ঢাকায় চিড়িয়াখানা দেখানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে করে বলে স্বীকার করেছেন। এ ঘটনায় ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি