চিন-পাকিস্তান-ভারত ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিল চীন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন : ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লুও ঝাউহুই তার দেশের সঙ্গে ভারত ও পাকিস্তানের শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছেন। সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য হওয়ার পরও তিন দেশের মধ্যে এ শীর্ষ সম্মেলন চলতে পারে বলে তিনি মন্তব্য করেছেন। লুও ঝাউহুই সোমবার ইনিস্টিটিউট অব চাইনিজ স্টাডিজে গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় আরো বলেছেন, “যদি চীন-রাশিয়া-মঙ্গোলিয়া ত্রিপক্ষীয় জোট গঠন সম্ভব হয় তাহলে কেন চীন, পাকিস্তান ও ভারতকে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব না?”
রাষ্ট্রদূত বলেন- যোগাযোগ, সহযোগিতা, চুক্তি ও নিয়ন্ত্রণ ভারত এবং চীনের মধ্যকার অচল সম্পর্ককে সচল করার ক্ষেত্রে সাহায্য করতে পারে।” পরে তিনি টুইটার পোস্টে বলেন, চীন ও ভারতের মধ্যে পাঁচটি ‘সি’ প্রাধ্যান্য পেতে পারে। সেগুলো হলো- কমিউনিকেশন, কোঅপারেশন, কন্ট্রাক্টস, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল।
বাংলাপ্রেস / আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার থেকে বাদ পড়ল ৪ লাখ অবৈধ অভিবাসী
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি