৬ মে ২০২৬

চিলাহাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চিলাহাটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের শুভ উদ্বোধন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ দীর্ঘ কয়েক বছর অপেক্ষার পর চিলাহাটি বাসীর দীর্ঘ দিনের দাবী ডোমার উপজেলার চিলাহাটিতে ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনের শুভ সূচনা করা হলো রবিবার দুপুরে ডোমার উপজেলা ভোগডাবুরী ইউনিয়নে চিলাহাটি বাজার থেকে ৩.৫০ কি.মি দূরে কারাঙ্গাতুলি গ্রামে গোসাইগঞ্জ যাওয়ার রাস্তার পাশেই ফায়ার বিগ্রেডের শুভ উদ্বোধন করেন ডোমার ডিমলার এম.পি বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। ডোমার উপজেলার নির্বাহী অফিসার শাহিনা শবনম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ফায়ার সাভির্স সিভিল ডিফেন্স রংপুর বিভাগ এর উপ পরিচালক (ভারপ্রাপ্ত) অহিদুল ইসলাম, গণপূর্ত বিভাগ নীলফামারীর নির্বাহী প্রকৌশলী তৌহিদুল জামান প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি আফতাব উদ্দিন এমপি বলেন যে, দেশ যে এগিয়ে যাচ্ছে এবং উন্নয়ন হচ্ছে তারই মাইফলক চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন হাফিজুর রহমান বকুল সাধারন সম্পাদক ভোগডাবুরী ইউনিয়ন আওয়ামী লীগ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি