চিলাহাটিতে আপত্তিরকর অবস্থায় ক্লিনিক ম্যানেজার আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: ডোমার উপজেলার চিলাহাটি ভোগডাবুরী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ল্যাম্বের মহিলা মাঠ কর্মীর সাথে আপত্তিকর অবস্থায় ডোমার সেভেন ষ্টার ক্লিনিকের মানেজার জাহিদ আটক। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মাঠকর্মী সেভেন ষ্টার ক্লিনিকে রুগী দেয়ার সুবাদে দীর্ঘদিন যাবত সক্ষতা গড়ে তুলে জাহিদ।
ঘটনার দিন শুক্রবার অফিস বন্ধ থাকা সত্বেও দুপুরে ভোগডাবুরী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের দ্বিতীয় তলায় একটি রুমে জাহিদ ও মাঠকর্মী দির্ঘখন ধরে অবন্থান করায় এলাকাবাসীর সন্দেহ হলে স্থানীয় ইলিয়াস হোসেন সহ দুই যুবক স্বাস্থ্য কেন্দ্রে যায়, সেখানে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় আটক করে। ভিতরে কে আছে জানতে চাইলে মাঠকর্মী বিষয়টি অস্বীকার করে রুমে তালা লাগিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে এলাকাবাসী জোর পূর্বক তালা খুলে দেখে জাহিদ টয়লেটে লুকিয়ে আছে।
এ নিয়ে এলাকায় তোলপার শুরু হয়। ওই সময় ম্যানেজার জাহিদ আটককারীদের হাত,পা ধরে ক্ষমা চেয়ে বিষয়টি রফাদফা করে কৌশলে সটকে পড়ে। ল্যাম্বের ওই মাঠ কর্মী বলেন, একটি রুগীর আসার কথা তাই স্বাস্থ্য কেন্দ্রে এসেছি। জাহিদ ভাই রুগীর খোজ খবর নিতে এসে পানি খাওয়ার জন্য আমার রুমে আসে। আমি স্থানীয়দের দেখে ভয়ে জাহিদ ভাইকে রুমের ভিতরে রেখে তালা দিয়েছি। ভোগডাবুরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ইনচার্জ ডাঃ তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ম্যানেজার জাহিদের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সাংবাদিকের পরিচয় পেয়ে ফোন কেটে দেয়ায় তার বক্তব্য জানা যায়নি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি