৪ মে ২০২৬

চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি গার্লস্ধসঢ়; স্কুল এন্ড কলেজের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৭ই অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নে চিলাহাটি গার্লস্ধসঢ়; স্কুল এন্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্ত কাজের শুভ উদ্বোধন করেন, নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। ম্যনেজিং কমিটির সভাপতি একেএম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উক্ত কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, ভোগডাবুড়ী ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম ফিলিপ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় উক্ত প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক, প্রভাষকসহ সূধীজন উপস্থিত ছিলেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি