৭ মে ২০২৬

চিকিৎসায় নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
চিকিৎসায় নোবেল পেলেন সুইডিশ বিজ্ঞানী সভান্তে পাবো
বাংলাপ্রেস, ডেস্ক: মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য চলতি বছরের চিকিৎসাবিজ্ঞানের নোবেল পুরস্কার পেলেন সুইডিশ জিনতত্ত্ববিদ ও বিজ্ঞানী সভান্তে পাবো। সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩ টার দিকে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট চিকিৎসা বিজ্ঞানে চলতি বছরের বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করেছে। নোবেল পুরস্কার সংক্রান্ত প্রেস রিলিজ অনুযায়ী, সোমবার চিকিৎসাশাস্ত্রে নোবেল বিজয়ীর নাম ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কার মৌসুমের সূচনা হয়েছে। বরাবরের মতো এবারও পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার পাবেন চিকিৎসাবিজ্ঞানের এই নোবেল বিজয়ী। বিলুপ্ত হোমিনিন এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য পাবোকে এবারের ফিজিওলজি বা মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার দেয়া হয়। বর্তমান মানবজাতির বিলুপ্ত পূর্বসূরি নিয়ান্ডারথালের জিনোম সিকোয়েন্সের মতো অসম্ভব কাজ সম্পন্ন করে ফেলেছেন। সভান্তে পাবো তার গবেষণায় ৭০ হাজার বছর আগের আফ্রিকায় থাকা মানবজাতির পূর্বসূরিরা অভিবাসনের মাধ্যমে কিভাবে হোমিনিন থেকে হোমো স্যাপিয়েন্সের জিনের স্থানান্তর ঘটেছে তা দেখিয়েছেন। আধুনিক মানুষের কাছে জিনের এই প্রাচীন প্রবাহের শারীরবৃত্তীয় প্রাসঙ্গিকতা রয়েছে। উদাহরণস্বরূপ- আমাদের ইমিউনো সিস্টেম যেকোনো সংক্রমণে কীভাবে প্রতিক্রিয়া দেখাবে তার ওপর প্রভাব বিস্তার করে এই জিন। এদিকে আগামীকাল মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যের নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার আগামী শুক্রবার (৭ অক্টোবর) এবং ১০ অক্টোবর অর্থনীতিতে বিজয়ী ঘোষণার মাধ্যমে এবারের নোবেল পুরস্কারের পর্দা নামবে। এর আগে, গত বছর তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণায় চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান লেবানিজ বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী আর্ডেম পাতাপুতিয়ান ও মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি