৬ মে ২০২৬

চিকিৎসার জন্য ইউএনও ওয়াহিদার বাবা ঢাকায়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
চিকিৎসার জন্য ইউএনও ওয়াহিদার বাবা ঢাকায়
বাংলাপ্রেস ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের বাবা ওমর আলী শেখকে (৭০) উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে আনা হয়েছে।শনিবার রাত ১০টার দিকে রংপুর সিটি করপোরেশনের একটি অ্যাম্বুলেন্স করে তাঁকে ঢাকায় নেওয়া হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল হোসেন ভূঁইয়া বলেন, ওমর আলীর আগে থেকে ডায়াবেটিসের সমস্যা আছে। ঘটনার রাতে তিনি ঘাড়ে স্পাইনাল কর্ডে গুরুতর আঘাত পান। সাধারণত এ ধরনের জটিলতায় চার হাত-পা অবশ হয়ে যায়। তাঁর দুই হাত কিছুটা সচল থাকলেও কোমরের নিচ থেকে পুরো অংশ অবশ হয়ে গেছে। এ ধরনের সমস্যা সেরে উঠতে দুই থেকে তিন মাস পর্যন্ত সময় লাগে। আপাতত তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন না হলেও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। ২ সেপ্টেম্বর রাত তিনটার দিকে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটে। পরের দিন সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ইউএনও ওয়াহিদা খানমকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। তিনি এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি