ছুটির দিনের রেসিপি ইলিশ-পোলাও
বাংলাপ্রেস ডেস্ক: ছুটির দিন মানেই রান্না ঘরে মজার মজার খাবার। দুপুরে পরিবারের সবাইকে নিয়ে নিজের হাতে রান্না করা মজার খাবার খেতে কার না ভালো লাগে। তাই আজ রান্না করতে পারেন সবার পছন্দের ইলিশ-পোলাও। এ খাবারের কোন মৌসুম নেই। ঘরে ইলিশ থাকলে যেকোনো সময়ই এটি খাওয়া যায়। জেনে নিন ইলিশ পোলাও তৈরির রেসিপি-
উপকরণ : – পোলাও এর চাল ৫০০ গ্রাম – ইলিশ মাছ ১২ টুকরা – আদা বাটা ১ চা চামচ – রসুন বাটা ১/২ চা চামচ – টকদই ১ কাপ – লবণ স্বাদমতো – দারচিনি ২ টুকরা – এলাচ ৪টি – পেঁয়াজ বাটা ৩/৪ কাপ – পেঁয়াজ স্লাইস আধা কাপ – পানি ৪ কাপ – কাঁচামরিচ ১০টি – চিনি ১ চা চামচ – তেল আধা কাপ
পদ্ধতি : – দুটি বড় ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে মাঝের অংশের টুকরোগুলো নিন। এবার মাছের টুকরোগুলোতে আদা, রসুন, লবণ ও দই মেখে ১৫ মিনিট মেরিনেট করে রাখুন। – একটি পাত্রে তেল গরম করে দারচিনি, এলাচ দিয়ে নেড়ে বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষান। মসলা ভালো করে কষানো হলে মাছ দিয়ে কম আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করুন। মাঝে চিনি ও ৪টি কাঁচামরিচ দিয়ে একবার মাছ উল্টে দিন। পানি শুকিয়ে তেল ওপর উঠলে নামিয়ে নিন। মাছ মশলা থেকে তুলে নিন। – অন্য পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ সোনালী করে ভেজে বেরেস্তা করে নিন। বেরেস্তা তুলে নিয়ে চাল দিয়ে নাড়ুন। মাছের মশলা দিয়ে চাল কিছুক্ষণ ভেজে পানি ও স্বাদমতো লবণ দিয়ে ঢাকুন। – পানি শুকিয়ে এলে মৃদু আঁচে ১৫ মিনিট রাখুন। চুলা থেকে নামান। – একটি বড় পাত্রে পোলাও এর ওপর মাছ বিছিয়ে বাকি পোলাও দিয়ে মাছ ১০ মিনিট ঢেকে রাখুন। – পরিবেশন পাত্রে ইলিশ পোলাও নিয়ে ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি