৬ মে ২০২৬

ছোট ছোট প্রকল্প না করার নির্দেশ প্রধানমন্ত্রীর : জাহিদ ফারুক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ছোট ছোট প্রকল্প না করার নির্দেশ প্রধানমন্ত্রীর : জাহিদ ফারুক

গাইবান্ধা প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ হচ্ছে ছোট ছোট প্রকল্প না করে বড় নদীগুলোকে শাসন করে কাজ করতে হবে। যাতে করে ছোট ছোট নদীর তীর ও বাঁধ ভাঙ্গন এবং এলাকা বিলীন হয়ে যাওয়া রোধসহ বিভিন্ন উপকার হয়। এজন্য আমরা কাজ করছি।

বুধবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গণকবর এলাকায় নদীভাঙ্গন পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য ফজলে রাব্বী মিয়া, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, রংপুরের প্রধান প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মইনুল হক ও ফুলছড়ির নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ প্রমুখ। প্রতিমন্ত্রী ৩২৮ কোটি টাকা ব্যয়ে নদীর তীর সংরক্ষণসহ বিভিন্ন কাজের একটি প্রকল্প পরিদর্শন করেন। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরও বলেন, নদীভাঙ্গন এলাকা পরিদর্শন ও এখানে একটি প্রকল্পের কাজের অগ্রগতি কি, আমরা সেটা দেখতে এসেছি। আগামী বর্ষার আগেই এই গণকবর এলাকায় নদীভাঙ্গনরোধে আমরা কাজ করবো। অন্য কাজগুলো নিয়েও সিদ্ধান্ত নেয়া হবে। এই প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য একটি কমিটি গঠন করা হবে। নদী ড্রেজিংয়ের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, নৌ-চলাচলের জন্য নদী ড্রেজিং আমরা করিনা। এটা নৌ-পরিবহন মন্ত্রণালয় করে। এর আগে প্রতিমন্ত্রী নৌ-পথে কুড়িগ্রাম থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৌঁছেন। সেখানেও তিনি নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি