
বাংলাপ্রেস ডেস্ক: নেশার টাকা না দেয়ায় নেশাগ্রস্ত ছেলে রেজাওয়ান ইসলামের ইটের আঘাতে মৃত্যু হয়েছে এক হতভাগ্য বাবা ইমদাদুল হকের।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নদরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক (৫২) চিরিরবন্দর সরকারি কলজের সিনিয়র প্রভাষক ছিলেন।
নিহতের পরিবার এবং পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত ইমদাদুল হক দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন আজ শনিবার সকালে মৃত্যুবরণ করেন।
বাবার মত্যুর কথা জানার পর থেকে পলাতক রয়েছে ঘাতক ছেলে রেজাওয়ান ইসলাম (২৩)।
স্থানীয়রা জানান, চাকরী ছেড়ে বাড়িতে বসে থেকে বাবার কাছে নেশার টাকা চাইতে গেলে বাবার সাথে রেজাওয়ানের বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে রেজাওয়ান ক্ষিপ্ত হয়ে তার বাবার মাথায় ইট দিয় আঘাত করে। এতে তার বাবা গুরুতর জখম হয়ে মাটিত লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকাল ১১টায় তার মত্যু হয়।
চিরিবন্দর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জেনেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই মামলা রুজু করে ঘাতক ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]