৫ মে ২০২৬

ছাত্রদলের যুগ্ন আহবায়ক হলেন ছাত্রলীগের সভাপতি!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ছাত্রদলের যুগ্ন আহবায়ক হলেন ছাত্রলীগের সভাপতি!

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক চয়ন কুমার মন্ডলকে সদ্য ঘোষিত নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে। তথ্য গোপন করে সভাপতির পদ বাগিয়ে নেয়ায় সক্রিয় ছাত্রলীগ কর্মীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। জানা গেছে, শুধু তথ্য গোপনই নয় চয়ন কুমার মন্ডলের নামে নগরকান্দা থানায় চুরি, মারধর, হত্যাচেষ্টা ও নাশকতাসহ অন্তত তিনটি মামলা রয়েছে। এসব মামলায় সে চার্জশিটভুক্ত আসামি। এতোগুলো মামলা থাকা পরও তিনি কিভাবে উপজেলা ছাত্রলীগের সভাপতি হলেন তা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।

সূত্র জানায়, চয়ন কুমার ভাঙ্গা সরকারি কে এম কলেজের ভ‚গোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। চলতি বছরের এপ্রিলে ভাঙ্গা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটিতে ১১নং যুগ্ম আহবায়ক করা হয় তাকে। এ বিষয়ে ভাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক হামিদুর রহমান বলেন, চয়ন ভাঙ্গা কলেজের প্রভাষক রঞ্জিত কুমার মন্ডলের ভাতিজা। সেই সুবাদেই তাকে রাজনীতিতে এনেছি। সবার সঙ্গে পরিচয় করিয়েছি। ছাত্রদলের রাজনীতিতে সে সক্রিয়। এমনকি গত কয়েক মাস আগে কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে সে গুরুত্বপ‚র্ণ পদ পেয়েছে। বর্তমানে চয়ন কমিটির যুগ্ম আহ্ধসঢ়;বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। তবে তিনদিন আগে শুনলাম সে উপজেলা নগরকান্দা শাখা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছে। এতে বিস্মিত হয়েছি। এ বিষয় তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে নগরকান্দার ছাত্রলীগের একাধিক নেতা বলেন, শুধু ভাঙ্গা কলেজই নয়, চয়ন ভাঙ্গাউপজেলা ও পৌর ছাত্রদলের প্রতিটি মিটিং-মিছিলেও উপস্থিত থাকতেন। যদিও তিনি ছাত্রলীগের প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেননি। ছাত্রলীগের কোন কমিটিতেও তার নাম নেই। তবুও তিনি ছাত্রলীগের সভাপতি হওয়ার আমরা অবাক হয়েছি। কোন অদৃশ্য শক্তির জোরে তিনি সভাপতি হলেন সেটা বুঝে উঠতে পারছি না। এ বিষয়ে চয়ন কুমার মন্ডল জানান, এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার নামে কোনো মামলা নেই। আর আমি আজীবন ছাত্রলীগ করেছি, ছাত্রদলের রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ও ছাত্রদলের চয়ন এক ব্যক্তি

নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান বলেন, ছাত্রলীগের এ কমিটি ঘোষণার ক্ষেত্রে সাবেক কোনো নেতার পরামর্শ নেয়া হয়নি। কমিটি ঘোষণার পর জানতে পারলাম ছাত্রদলের রাজনীতি করা চয়নকে সভাপতি করা হয়েছে। তবে কমিটি ঘোষণাকারী জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, চয়ন ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত ছিল না জেনেও চাপে পড়ে তাকে কমিটির সভাপতি করতে বাধ্য হয়েছি। তবে কিসের চাপ, তা তিনি স্পষ্ট করে বলতে রাজি হননি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি