৮ মে ২০২৬

ছাত্র ভর্তিতে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে বদলি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ছাত্র ভর্তিতে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষককে বদলি
 

ঝিনাইদহ থেকে সংবাদদাতা : ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানকে দুর্নীতির দায়ে বদলি করা হয়েছে। অর্থের বিনিময়ে নীতিমালা বহির্ভুত ছাত্র ভর্তির অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে বদলি করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ মোঃ গোলাম ফারুক তার দপ্তরের এক প্রজ্ঞাপনে (যার স্মারক নং ৩৭.০২.০০০০.১০৬.২৭.০০১.১৬.১৫১০) রোববারের (১৩ অক্টোবর) মধ্যে বিমক্ত হবেন বলে নির্দেশ প্রদান করেন। তবে প্রধান শিক্ষক মিজানুজ্জামান গতকাল পর্যন্তও দায়িত্ব হস্তান্তর না করে অফিস করেছেন বলে তিনি নিজেই জানান। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক অধিদপ্তরের সহকারী পরিচালক মাধ্যমিক-১ আমিনুল ইসলাম টুকু খবরের সত্যতা নিশ্চিত করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা পরিচালকের অফিস সুত্রে জানা গেছে, ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ে টাকার বিনিময়ে নীতিমালা বহির্ভুত ছাত্র ভর্তি করেন প্রধান শিক্ষক মিজানুজ্জামান। এ বিষয়ে কয়েকজন ছাত্র অভিভাবক লিখিত অভিযোগ করলে সরেজমিন তদন্তে বিষয়টি প্রমানিত হয়। তদন্ত প্রতিবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠালে সেখান থেকে মিজানুজ্জামানকে গত ১০ অক্টোবর শাস্তিমুলক বদলি করে মেহেরপুর পাঠানো হয়।

অভিযোগ উঠেছে এ সংক্রান্ত ফাইল খুলনা থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অফিসে পাঠালে অর্থের বিনিময়ে পরিচালক ড. আব্দুল মান্নান ধামাচাপা দেন। পরে শিক্ষামন্ত্রীর নির্দেশে এই বদলির আদেশ কর্যকর হয়।

বিপি/আর এল-সিএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি