
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুই চোরকে দৃত করেছে পুলিশ। রবিবার ৫ সেপ্টেম্বর বিকালে উপজেলার ঘোড়াশাল পলাশ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ছাগল ও সিএনজিসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-ঢাকার দোহার থানা এলাকার কুসুমহাটি মহল্লার (ভাসমান) মৃত শেখ আরজ আলীর ছেলে আব্দুল করিম (৪৫) ও নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকার পাঁচগাও গ্রামের জামাল হোসেনের ছেলে ওবায়দুল হক (৩৫)।
এসব তথ্য নিশ্চিত করে, পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর সোহেল রানা জানান, পলাশ বাসস্ট্যান্ড এলাকায় ডিউটি অবস্থায় অতিদ্রুত গতিতে সিএনজি যাওয়া দেখে সন্দেহ হয়।
পরে তাদের সিএনজিকে থামানোর চেষ্টা করলে, তারা ছাগল ও সিএনজি রেখে পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে ছাগল চুরি করে পালিয়ে যাচ্ছিলো।
এ বিষয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ছাগল-গরু চুরির একাধিক মামলা রয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]